Free Delivery From all orders over 1000 TK

Need help? Call Us: 01825-794858
0
0
0
0
Compare
0
Wishlist
Need help? Call Us: 01825-794858
Need help? Call Us: 01825-794858
0
0
0

গ্রাহকদের কাছে দ্রুত ও নিরাপদে পণ্য পৌঁছে দিতে Valojinish.com প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ডেলিভারি সংক্রান্ত নিয়ম ও সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলীর উত্তর নিচে দেওয়া হলো:

১. আমার পার্সেল কি কোনো অফিসের ঠিকানায় ডেলিভারি নেওয়া সম্ভব?

হ্যাঁ! আপনার সুবিধাজনক যেকোনো ঠিকানাতেই পার্সেল ডেলিভারি নেওয়া সম্ভব। অর্ডার সম্পন্ন করার আগে (Checkout) আপনার পছন্দের ঠিকানাটি “Shipping Address” হিসেবে সাবমিট করুন।

২. ডেলিভারি সম্পন্ন হতে কতদিন সময় লাগে? (Delivery Timelines)

  • আমরা প্রতিটি অর্ডার প্রসেস করার জন্য সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত সময় নিয়ে থাকি, তবে আমাদের চেষ্টা থাকে যত দ্রুত সম্ভব কুরিয়ারে হ্যান্ডওভার করার

  • সাধারণত ঢাকার ভেতরে কুরিয়ারে হ্যান্ডওভার করার পর ১ থেকে ৩ দিন এবং ঢাকার বাইরের জেলাগুলোতে ২ থেকে ৫ দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়

৩. আমি কি ভেতরের প্রোডাক্ট চেক করে প্যাকেজটি রিসিভ করতে পারবো?

কুরিয়ার সার্ভিস ও আমাদের পলিসি অনুযায়ী, ডেলিভারি এজেন্টের কাছ থেকে প্যাকেজটি রিসিভ করার পর আপনাকে সেটি আনবক্স করতে হবে। তবে প্রোডাক্টের নিরাপত্তা ও যেকোনো ভুলের সঠিক সমাধানের জন্য আমাদের বাধ্যতামূলক আনবক্সিং ভিডিও পলিসি রয়েছে:

  • আনবক্সিং ভিডিও: প্রোডাক্টটি বুঝে পাওয়ার পর প্যাকেজটি খোলার সময় অবশ্যই মোবাইল ফোনে একটি সম্পূর্ণ ফুল আনবক্সিং ভিডিও (Full Unboxing Video) ধারণ করবেন

  • প্যাকেজে কোনো পণ্য মিসিং থাকলে বা ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে, এই ভিডিওটিই একমাত্র প্রমাণ (Proof) হিসেবে গণ্য হবে। প্রমাণের ভিত্তিতে আমরা দ্রুত তদন্ত করে প্রোপার সল্যুশন দেবো

৪. ডেলিভারি চার্জ কত? (Delivery Charges)

অর্ডার করার সময় আপনার লোকেশন (ঢাকার ভেতরে বা বাইরে) এবং প্রোডাক্টের ওজনের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ডেলিভারি চার্জ নির্ধারিত হবে, যা চেকআউট পেজে দেখতে পাবেন। (নোট: ইনভয়েস ডেট থেকে ৭ দিনের মধ্যে প্রোডাক্টে কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট পাওয়া গেলে তা ঠিক বা রিপ্লেস করে কাস্টমারের কাছে ফেরত পাঠানোর ডেলিভারি খরচ kidarker.com বহন করে। তবে ৭ দিন পার হয়ে গেলে আপ-ডাউন উভয় কুরিয়ার ফি কাস্টমারকে দিতে হয়।)

৫. ভালোজিনিস (Valojinish.com) কি চট্টগ্রামের বাইরে ডেলিভারি দিয়ে থাকে?

হ্যাঁ, অবশ্যই! আমরা চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি। সুন্দরবন কুরিয়ার, পাঠাও, রেডিএক্স, ই-কুরিয়ার বা স্টিডফাস্টের মতো অফিস/হোম ডেলিভারি প্রদানকারী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন

৬. আমার লোকেশনে ডেলিভারি দেওয়ার আগে কি কেউ যোগাযোগ করবে?

হ্যাঁ, অবশ্যই করবেন। আপনার পার্সেলটি যখন ডেলিভারি এজেন্টের কাছে হ্যান্ডওভার করা হবে, তখন আপনার এলাকায় দায়িত্বরত ডেলিভারি রাইডার/এজেন্ট প্যাকেজটি আপনার ঠিকানায় নিয়ে যাওয়ার আগে আপনার দেওয়া মোবাইল নম্বরে কল করে যোগাযোগ করবেন এবং আপনার উপস্থিতি নিশ্চিত হয়ে ডেলিভারি সম্পন্ন করবেন।

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:

Loading...