Free Delivery From all orders over 1000 TK

Need help? Call Us: 01825-794858
0
0
0
0
Compare
0
Wishlist
Need help? Call Us: 01825-794858
Need help? Call Us: 01825-794858
0
0
0

রিটার্ন, এক্সচেঞ্জ ও ওয়ারেন্টি পলিসি — kidarker.com

গ্রাহকদের সেরা সেবা এবং সঠিক প্রোডাক্ট নিশ্চিত করতে kidarker.com প্রতিজ্ঞাবদ্ধ। কোনো প্রোডাক্টে সমস্যা থাকলে বা ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে তা দ্রুত সমাধানের জন্য আমাদের একটি সুনির্দিষ্ট রিটার্ন পলিসি রয়েছে। অনুগ্রহ করে কেনাকাটার পূর্বে আমাদের পলিসিটি বিস্তারিত পড়ে নিন।

১. প্রোডাক্ট রিসিভ করার পর অবশ্যকরণীয় (আনবক্সিং ভিডিও)

  • আবশ্যিক শর্ত: প্রোডাক্ট ডেলিভারি পাওয়ার পর প্যাকেজটি খোলার সময় অবশ্যই সম্পূর্ণ ফুল আনবক্সিং ভিডিও (Full Unboxing Video) করতে হবে। প্যাকেজে কোনো কিছু মিসিং থাকলে বা ভুল প্রোডাক্ট ডেলিভারি হলে, এই ভিডিওটিই একমাত্র প্রমাণ (Proof) হিসেবে গণ্য হবে। এই ভিডিও প্রুফ আমাদের কাছে পাঠালে আমরা প্রপার ইনভেস্টিগেট করে যথাযথ ব্যবস্থা নেবো।

  • আমাদের দিক থেকে ভুল প্রোডাক্ট ডেলিভারি করা হলে, আমরা সম্পূর্ণ নিজ খরচে তা রিপ্লেস করে দেবো।

২. প্রোডাক্ট রিটার্ন ও কুরিয়ার সংক্রান্ত নিয়মাবলী

যে সকল প্রোডাক্টের নির্দিষ্ট মেয়াদের ওয়ারেন্টি (যেমন: ৩ মাস, ৬ মাস, ১ বছর ইত্যাদি) থাকে, সেগুলিসহ সকল প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ফল্ট বা সমস্যা থাকলে, ইনভয়েস ডেট (Invoice Date) থেকে ৭ দিনের মধ্যে তা প্রমাণিত হলে আমাদের ঠিকানায় কুরিয়ার করতে হবে।

  • অনুমোদিত কুরিয়ার সার্ভিস: সুন্দরবন কুরিয়ার, পাঠাও, রেডিএক্স (RedeX), ই-কুরিয়ার, স্টিডফাস্ট অথবা অফিস ডেলিভারি (Home/Office Delivery) করে এমন যেকোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাতে হবে।

  • সতর্কতা (SA Paribohon নিষিদ্ধ): কোনো অবস্থাতেই এসএ পরিবহনে (SA Paribohon) প্রোডাক্ট পাঠানো যাবে না। তাদের অফিস ডেলিভারি সার্ভিস না থাকায় ব্রাঞ্চে গিয়ে প্রোডাক্ট সংগ্রহ করতে অতিরিক্ত ৩-৭ দিন সময় লেগে যায়, যার ফলে কাস্টমারকে সমাধান দিতেও অনেক বেশি সময় লাগবে।

⚠️ প্যাকিং নির্দেশিকা (নোট): প্রোডাক্ট আমাদের কাছে পাঠানোর আগে ডেলিভারির সময় সাথে যা যা পেয়েছিলেন (বক্স, ম্যানুয়াল, ক্যাবল, এক্সেসরিস) সবকিছু সুন্দরভাবে বক্স করে ও প্রোপারলি র‍্যাপিং করে পাঠাতে হবে। প্রোডাক্টের মূল বক্সে সরাসরি কোনো টেপ লাগানো যাবে না। বক্স না থাকলে প্রয়োজনে পত্রিকার কাগজ বা অন্য কোনো শক্ত কাগজ দিয়ে তার উপরে টেপ লাগিয়ে কুরিয়ারে পাঠাতে হবে। ভালোভাবে প্যাকিং না করার কারণে প্রোডাক্ট বা বক্স নষ্ট হলে বা পণ্যটি পুনরায় বিক্রি করার যোগ্য (Resalable Condition) না থাকলে রিটার্ন রিকোয়েস্ট একসেপ্ট করা হবে না।

৩. যে সকল ক্ষেত্রে রিটার্ন, এক্সচেঞ্জ, ওয়ারেন্টি এবং রিফান্ড প্রযোজ্য হবে না

নিচের শর্তাবলির ক্ষেত্রে কোনো প্রকার রিটার্ন, এক্সচেঞ্জ বা ওয়ারেন্টি সুবিধা পাওয়া যাবে না: ১. প্রোডাক্টে কোনো প্রকার বার্ন (Burn) বা ফিজিক্যাল ড্যামেজ (শারীরিক আঘাত বা ভাঙা) হয়ে থাকলে ওয়ারেন্টি পাবেন না। ২. প্রোডাক্টের ইনট্যাক্ট সিল (Intact Seal) বা স্টিকার তুলে ফেলা হলে তা শুধুমাত্র ওয়ারেন্টি পলিসি অনুযায়ী আফটার সেলস সার্ভিসের আওতায় পড়বে। (যেমন: প্রোডাক্টের ১ বছরের ওয়ারেন্টি থাকলে এর মধ্যে কোনো সমস্যা হলে সেটি আফটার সেলস সার্ভিস ওয়ারেন্টি পাবেন, কিন্তু “পছন্দ হয়নি” বা এই জাতীয় কোনো কারণে রিটার্ন, রিফান্ড বা এক্সচেঞ্জ প্রযোজ্য হবে না)। ৩. প্রোডাক্টের গায়ে কোনো স্ক্র্যাচ, দাগ, আঠা লেগে থাকলে বা প্রোডাক্ট রিসেলেবল কন্ডিশনে না থাকলে ওয়ারেন্টি বা রিটার্ন প্রযোজ্য হবে না। ৪. প্রোডাক্টের সাথে থাকা যেকোনো ধরনের ফ্রি এক্সেসরিস, চার্জার বা অ্যাডাপ্টারের ওপর কোনো ওয়ারেন্টি পাবেন না। ৫. যেকোনো গিফট আইটেম বা পুরস্কার যা বিনামূল্যে দেওয়া হয়েছে, তার কোনো প্রকার ওয়ারেন্টি বা রিটার্ন সুবিধা পাবেন না। ৬. থার্ড পার্টি কোনো হার্ডওয়্যার, ডিভাইস, অ্যাপ বা সফটওয়্যারের সাথে কম্প্যাটিবিলিটি ইস্যু (Compatibility Issue) যা প্রোডাক্টের ডিফল্ট ফিচার নয়, এমন ক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জ সুবিধা পাবেন না। প্রোডাক্টটি যদি স্ট্যান্ডার্ড অন্য ডিভাইসে কাজ করে, কিন্তু স্পেসিফিক কোনো একটি ডিভাইসে কাজ না করে, তবে তা রিটার্ন নেওয়া হবে না।

৪. রিটার্ন প্রক্রিয়া যেভাবে সম্পন্ন হয় (Step-by-Step)

আমাদের টিম আপনার প্রোডাক্টটি পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে তথ্যাদি যাচাই করবে যে আসলেই সেই কাস্টমারের তথ্য এবং তার অর্ডার করা প্রোডাক্ট মিলছে কিনা। তথ্য মিললে প্রাথমিকভাবে ওভার-ফোনে সমস্যাটি সমাধান করার চেষ্টা করা হবে। ইনিশিয়াল সাপোর্টে সমাধান না হলে, আমরা প্রোডাক্টটি রিটার্ন করার জন্য একটি অ্যাপ্রুভাল কোড (Approval Code) দেবো। প্রোডাক্ট রিটার্ন করার সময় অবশ্যই সেই কোডটি প্রোডাক্টের ভেতরের কাগজে বা প্যাকিংয়ের বাইরে কলম বা মার্কার দিয়ে স্পষ্ট করে লিখে দেবেন, যাতে আমরা দ্রুত সনাক্ত করতে পারি এবং আপনাদের রিটার্ন ইস্যু দ্রুত সমাধান হয়।

  • ধাপ ১: প্রোডাক্ট আমাদের কাছে পাঠানোর পরে অবশ্যই বুকিংয়ের স্লিপটি আমাদের ইমেইলে (kidarker.com@gmail.com), হোয়াটসঅ্যাপে (০১৯৭৭৯০২৯৩৯) অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজে মেসেজ করে পাঠাতে হবে।

  • ধাপ ২: প্রোডাক্ট আমাদের কাছে আসার পরে তা ল্যাবে চেক করা হবে এবং কাস্টমারের অভিযোগ সত্য প্রমাণিত হলে কাস্টমারকে প্রোডাক্ট রিপেয়ার, চেঞ্জ করে দেওয়া বা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ইস্যুটি সমাধান করা হবে।

  • ধাপ ৩: আমাদের টেস্টে প্রোডাক্টের কোনো ফল্ট বা সমস্যা না পাওয়া গেলে, কাস্টমারের থেকে কুরিয়ার ফি পাওয়ার পর সেই সেম প্রোডাক্টই আবার কাস্টমারের ঠিকানায় কুরিয়ার করা হবে। প্রয়োজনে ইস্যু সল্ভিং টেস্ট ভিডিও কাস্টমারের সাথে শেয়ার করা হবে।

  • ধাপ ৪: প্রোডাক্টে ফল্ট পাওয়া গেলে, ইস্যু রিপেয়ার বা প্রয়োজনীয় ফিক্স বা রিপ্লেস করে আমাদের নিজেদের খরচে কাস্টমারের ঠিকানায় কুরিয়ার করে দেওয়া হবে।

৫. কুরিয়ার ফি কে বহন করবে?

  • ৭ দিনের মধ্যে হলে: ইনভয়েস ডেট থেকে যদি প্রোডাক্টের ফল্ট বা সমস্যা ৭ দিনের মধ্যে সনাক্ত হয়, তবে আমাদের কাছে পাঠানোর কুরিয়ার খরচ কাস্টমার বহন করবেন এবং সেটি রিপ্লেস/ঠিক করে কাস্টমারের কাছে ফেরত পাঠানোর খরচ আমরা (kidarker.com) বহন করবো।

  • ৭ দিনের পরে হলে (ওয়ারেন্টি পিরিয়ড): যদি ওয়ারেন্টি ইস্যুটি ৭ দিনের পরে হয় (উদাহরণস্বরূপ: ৬ মাসের ওয়ারেন্টির কোনো প্রোডাক্ট ২ মাস পরে ওয়ারেন্টি সাপোর্টের প্রয়োজন হয়), সেক্ষেত্রে আসা এবং যাওয়া অর্থাৎ আপ + ডাউন উভয় কুরিয়ার ফি কাস্টমারকে বহন করতে হবে।

৬. ডেলিভারি এবং রিটার্নের জন্য প্রয়োজনীয় সময়সীমা

  • অর্ডার ডেলিভারি: আমাদের দিক থেকে প্রতিটি অর্ডার প্রসেস করার জন্য আমরা সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত সময় নিয়ে থাকি, তবে চেষ্টা করি যত দ্রুত সম্ভব কুরিয়ারে হ্যান্ডওভার করতে। সাধারণত ঢাকার ভেতরের ডেলিভারি কুরিয়ারে হ্যান্ডওভার করার ১-৩ দিন এবং ঢাকার বাইরের ডেলিভারির ক্ষেত্রে ২-৫ দিনের মধ্যে সম্পন্ন হয়ে থাকে।

  • রিটার্ন প্রসেসিং সময়: রিটার্নের ক্ষেত্রে প্রোডাক্ট আমাদের কাছে আসার পরে সেটি চেক করে ইস্যু ফাইন্ডআউট করা থেকে শুরু করে প্রপার সল্যুশন দেওয়ার জন্য ৫ থেকে ১৫ কার্যদিবস পর্যন্ত সময় লাগতে পারে। এরপর তা কুরিয়ারে হ্যান্ডওভার করা হবে।

৭. আমাদের কাছে কুরিয়ার করার ঠিকানা

নিরাপত্তা ও সঠিক ব্রাঞ্চ লোকেশনের জন্য রিটার্ন প্রোডাক্ট পাঠানোর পূর্বে অবশ্যই আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিয়ে ঠিকানা নিশ্চিত হয়ে নিন।

  • অফিসিয়াল ফেসবুক পেইজ: https://www.facebook.com/kidarker.comm

  • হোয়াটসঅ্যাপ সাপোর্ট: ০১৯৭৭৯০২৯৩৯

  • অফিসিয়াল ইমেইল: kidarker.com@gmail.com

Loading...